সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর সংবর্ধিত হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে :এম এ মালেক  ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন ধামরাইয়ে পরিত্যক্ত ৩০০ কোটি টাকার ক্যানসার হাসপাতাল প্রকল্প: স্বপ্ন ভেঙে এখন ভুতুড়ে স্থাপনা বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির আপিল বিভাগের গুরুত্বপূর্ণ সিভিল মামলায় রাষ্ট্রপক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট  করায় কারাগারে সম্পাদক ২৩ জুনকে ঘিরে নাশকতার আশঙ্কা: ধর্মীয় ইস্যু ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত—গোয়েন্দা সূত্র রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী তথ্যমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে গাঢ় নীল-খাকি পোশাকে ফিরছে পুলিশ, মহানগরে থাকছে লাইট অলিভ শার্ট ২৩ জুন ঘিরে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ।

গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয়। আমরা বিশ্বাস করি, তারা রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ না করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবেন।

  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৯ বার পড়া হয়েছে

গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয়। আমরা বিশ্বাস করি, তারা রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ না করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবেন।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ৩০ সেপ্টেম্বর ২০২৪।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয়। আমরা বিশ্বাস করি, তারা রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ না করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর বলেন, দেশে এখনও নির্বাচন হয়নি, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারি নাই। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের অধিকারগুলো প্রতিষ্ঠা হবে। সেখানে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে বিএনপির পক্ষ থেকে আহ্বান করবো একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য যেন স্ব-স্ব ক্ষেত্রে অবদান রাখি।

তিনি বলেন, যতদ্রুত সম্ভব গণতন্ত্রের সূচনার জন্য একটা নির্বাচন দেবেন। সেই নির্বাচনে সব মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন পথচলা শুরু হবে।

এক প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, আমি বিশ্বাস করি, বর্তমান অন্তর্বর্তী সরকার উপলব্ধি করতে পারবে যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি অবিচার করা হয়েছে। দীর্ঘদিন প্রবাসে থেকে তারেক রহমান দিন-রাত পরিশ্রম করে জাতিকে সংগঠিত করতে সক্ষম হয়েছেন। তিনি আজ বিএনপির সীমানা পেরিয়ে জাতির নেতা হতে সক্ষম হয়েছেন। সুতরাং এই জাতির নেতার বিরুদ্ধে অন্যায়ভাবে যেসব মামলা ও সাজা দেওয়া হয়েছে, সেসব মামলা প্রত্যাহার করবে সরকার। সেটা না করা হলে তা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক।

বিএনপির সাবেক এই মন্ত্রী বলেন, আশা করি, সবার আন্দোলন-সংগ্রামকে আমলে নিয়ে এই সরকার আমাদের এসব মামলার হাজিরা থেকে রেহাই দেবে। আর যদি এসব মামলায় এখন আমাদেরকে হাজিরা দিতে হয়, তা হবে দুঃখজনক।

হিন্দুদের দুর্গাপূজাকে কেন্দ্র করে চলমান বিভিন্ন ঘটনার প্রসঙ্গে গয়েশ্বর বলেন, এখানে কিছু ঘটনাও আছে। আবার কিছু গুজবও আছে। ৫ আগস্টের পরাজিত শক্তিরা বসে নাই। তারা একটা নাশকতা করার চেষ্টা করবে। তবে, বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আমরা বিভিন্ন এলাকায় পাহারা দেবো। সেখানে বিএনপির কেউ ব্যর্থ হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews