সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
Title :
যুবলীগ-ছাত্রলীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আজই শেষ হতে পারে ভিসার মেয়াদ শেষ হলে শিক্ষার্থীদের দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার ২০২৭ সালের সম্ভাব্য রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি প্রকাশ শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম সরকারি প্রকল্পে রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: দেশপ্রেম, নেতৃত্ব ও মানুষের প্রতি অঙ্গীকার। ধানমন্ডি ৩২-এ ‘রাজনৈতিক সন্দেহে’ সাধারণ মানুষকে মারধরের অভিযোগ, আয়াসকে গ্রেপ্তারের দাবি দল -মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক—আইজিপি ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট

প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা নিয়ে গণ্ডগোল, কিলঘুষিতে আইনজীবীর মৃত্যু  

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৩০৯ বার পড়া হয়েছে

প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা নিয়ে গণ্ডগোল, কিলঘুষিতে আইনজীবীর মৃত্যু  

  • নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১ জানুয়ারী ২০২৬

রাজধানীতে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা নিয়ে গণ্ডগোলের একপর্যায়ে কিলঘুষিতে নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।

রাজধানীতে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা নিয়ে গণ্ডগোলের একপর্যায়ে কিলঘুষিতে নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কিবরিয়া পাবনা সদরের চক জয়েনপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে। তিনি ঢাকা নিম্ন আদালতে আইনজীবী ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।

বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুল হক।

অনলাই
এসআই বলেন, ‘আমরা খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ট্রলির ওপর থেকে তাঁর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এসআই মো. মফিজুল হক বলে, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, গতকাল রাতে প্রাইভেট কার চালিয়ে যাওয়া সময় বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে প্রাইভেট কারের। পরে মোটরসাইকেল থেকে নেমে ওই মোটরসাইকেল আরোহীরা প্রাইভেট কার চালক নাঈম কিবরিয়াকে কিলঘুষি দিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্বজনেরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট