শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
Title :
সম্পাদকীয় ​সাংবাদিকতা হোক স্বচ্ছ পানির মতো ভিসা প্রক্রিয়ায় বড় সংস্কার ভারতের: ‘ট্যুরিস্ট ভিসা’র বদলে আসছে ‘ভিজিটর ভিসা’, কমছে কাগজপত্রের ঝামেলা শেখ হাসিনার আপিলের সুযোগ ও আইনি জটিলতা: আবুল কালাম আজাদের মামলাকে উদাহরণ হিসেবে দেখছেন অ্যাটর্নি জেনারেল বখতিয়ার খিলজীর বাংলা বিজয়ের ৬০০ বছর আগেই বাংলাদেশে ইসলামের আগমন; সাক্ষী লালমনিরহাটের ৬৯ হিজরির প্রাচীন মসজিদ ঢাকা-কক্সবাজার রেলপথের তিন বছর: বদলে গেছে পর্যটন ও যোগাযোগের চিত্র সফটওয়্যার জটিলতায় লক হয়ে আছে ৩৫ হাজার নাগরিকের এনআইডি ২০২৫ সালের আগে নির্মিত অবৈধ ভবনকে শর্তসাপেক্ষে বৈধতা দেবে রাজউক: চূড়ান্ত হলো বিধিমালার খসড়া “শুধু সরকারি প্রয়োজনের দাবি দেখিয়ে নিবন্ধিত ইজারা বাতিল বৈধ নয়” ২০২৬ থেকে ২০৩০: সহকারী AI থেকে স্বয়ংক্রিয় এজেন্ট—বদলে যাচ্ছে প্রযুক্তির ভবিষ্যৎ হেফাজতে মৃত্যু, গণপিটুনি ও নির্বিচার গ্রেপ্তার: মানবাধিকার পরিস্থিতি নিয়ে ডিআরপিডব্লিউর গভীর উদ্বেগ

সম্পাদকীয় ​সাংবাদিকতা হোক স্বচ্ছ পানির মতো

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

​সম্পাদকীয়

​সাংবাদিকতা হোক স্বচ্ছ পানির মতো

সম্পাদকীয় আদালত বার্তাঃ১৩ নভেম্বর ২০২৬।

​গণমাধ্যমের মূল শক্তি তার বিশ্বাসযোগ্যতা, আর সেই বিশ্বাসযোগ্যতার ভিত্তি হলো বস্তুনিষ্ঠতা। পেশাগত নৈতিকতার বিচারে সাংবাদিকতার নিজস্ব কোনো রঙ নেই; এর প্রকৃতি হওয়া উচিত একদম স্বচ্ছ ও নির্মল পানির মতো—‘ক্রিস্টাল ক্লিয়ার’। বিশুদ্ধ পানিতে চিনি, লেবু কিংবা কৃত্রিম রঙ মেশালে তা আর পানি থাকে না, শরবতে রূপ নেয়; আবার বিষ মিশলে তা হয়ে ওঠে প্রাণঘাতী ও পানের অযোগ্য। সাংবাদিকতার ক্ষেত্রেও এই সত্য সমভাবে প্রযোজ্য। তথ্যের সাথে যখন ব্যক্তিগত মতাদর্শ, দলীয় আনুগত্য কিংবা বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থের রঙ মেশানো হয়, তখন তা আর প্রকৃত সাংবাদিকতা থাকে না; বরং তা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বা বিষাক্ত অপতথ্যে পরিণত হয়।

​বিশুদ্ধ পানি যেমন তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা মেটায়, প্রকৃত সাংবাদিকতাও তেমনি সমাজ ও রাষ্ট্রের সচেতন নাগরিকদের ‘তথ্যতৃষ্ণা’ নিবারণ করে। পাঠক, দর্শক ও শ্রোতার কাছে নির্ভেজাল তথ্য পৌঁছে দেওয়াই একটি দায়িত্বশীল সংবাদমাধ্যমের প্রধান ব্রত।

​সংবাদ পরিবেশনের ব্যাকরণে ব্যক্তিগত আবেগ কিংবা অতি-উচ্ছ্বাসের কোনো স্থান নেই। একজন প্রকৃত সংবাদকর্মীকে হতে হয় সম্পূর্ণ নির্মোহ। সমাজে ‘যা কিছু ঘটছে, ঠিক তা-ই’—কোনো রকম অলঙ্করণ, অতিরঞ্জন কিংবা বিকৃতি ছাড়া জনসমক্ষে তুলে ধরাই তাঁর পেশাগত ধর্ম। তবে নির্মোহ হওয়া মানেই অনুভূতিহীন যন্ত্র হয়ে যাওয়া নয়। পেশাদারিত্বের গণ্ডির ভেতরে থেকেও মানবিক সংবেদনশীলতার সূক্ষ্ম প্রকাশ ঘটতে পারে। কোনো আনন্দের সংবাদ পরিবেশনের সময় সংবাদকর্মীর ঠোঁটের কোণে হয়তো এক চিলতে মুচকি হাসির আভা দেখা যেতে পারে, কিংবা কোনো শোকাবহ ঘটনায় মুখমণ্ডলে ফুটে উঠতে পারে কিঞ্চিৎ বিষণ্ণতার ছায়া। কিন্তু পেশাদারিত্বের সীমারেখা ওইটুকুই—এর বেশি কিছু নয়। ব্যক্তিগত আবেগের অতিশয্য যেন কখনোই সংবাদের মূল সুর বা বস্তুনিষ্ঠতাকে ছাপিয়ে না যায়, সেদিকে সজাগ দৃষ্টি রাখা অপরিহার্য।

​তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহ ও গুজবের এই যুগে সাংবাদিকতার মৌলিক আদর্শ ধরে রাখা নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের সেই ‘স্বচ্ছ পানির’ দর্শনেই অবিচল থাকতে হবে। আবেগ, অনুরাগ ও বিরাগের ঊর্ধ্বে উঠে নির্মোহভাবে সত্য প্রকাশ করাই হোক আমাদের অঙ্গীকার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট