1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
রাজনীতিতে ভিন্ন মোড়, হঠাৎ বিএনপির আন্দোলন নিয়ে কড়া বার্তা দিলেন পুলিশ মুখপাত্র - আদালত বার্তা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে যারা মনোনীত হলেন। সরকার, গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সাংবাদিকদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ নীতিমালা প্রণয়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংসদে তথ্যমন্ত্রী সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরির পরিকল্পনা করা হয়ছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩-১৪ মে

রাজনীতিতে ভিন্ন মোড়, হঠাৎ বিএনপির আন্দোলন নিয়ে কড়া বার্তা দিলেন পুলিশ মুখপাত্র

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৮৮ বার পড়া হয়েছে

রাজনীতিতে ভিন্ন মোড়, হঠাৎ বিএনপির আন্দোলন নিয়ে কড়া বার্তা দিলেন পুলিশ মুখপাত্র
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ১২ নভেম্বর ২০২৩।
দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে সরগরম রাজনৈতিক অঙ্গন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে নেমেছে বিএনপিসহ সমমনা দলগুলো। অন্যদিকে সরকারি দল ও তাদের শরিকরা বর্তমান সরকারের অধীনে নির্বাচন করতে আগ্রহী।
বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো এক দফা দাবিতে হরতাল-অবরোধ চালিয়ে যাচ্ছে। এসব কর্মসূচির আগে ও পরে যাত্রীবাহী বাস ও ট্রাকে আ/গুন ধরিয়ে দিচ্ছে দুর্বৃত্তরা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
শনিবার (১১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার একটি জনপ্রিয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি নির্বাচন, কোন্দল, বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন।
এ সময় বিপ্লব কুমার বলেন, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে পুলিশ সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চ্যালেঞ্জ করতে পারে এমন কোনো বাহিনী ঢাকা শহরে নেই উল্লেখ করে তিনি আরও বলেন, আমি ভবিষ্যতে আরও কঠোর হব, আইন প্রয়োগে পিছপা হব না।
যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে ডিএমপির ৩০ হাজার সদস্য সর্বদা প্রস্তুত উল্লেখ করে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বলেন, আমরা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করব কি করব না পরিস্থিতিই সিদ্ধান্ত নেবে।
এ সময় তিনি বলেন, নামের তালিকা তৈরি করা হয়েছে, ভবিষ্যতে আরও অনেককে গ্রেপ্তার করা হবে। বিপ্লব কুমার সরকার আরও উল্লেখ করেন, আইনশৃঙ্খলা বাহিনীকে হয়রানি করে পুলিশের মনোবল কখনই দুর্বল করা যাবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট