সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Title :
যুবলীগ-ছাত্রলীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আজই শেষ হতে পারে ভিসার মেয়াদ শেষ হলে শিক্ষার্থীদের দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার ২০২৭ সালের সম্ভাব্য রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি প্রকাশ শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম সরকারি প্রকল্পে রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: দেশপ্রেম, নেতৃত্ব ও মানুষের প্রতি অঙ্গীকার। ধানমন্ডি ৩২-এ ‘রাজনৈতিক সন্দেহে’ সাধারণ মানুষকে মারধরের অভিযোগ, আয়াসকে গ্রেপ্তারের দাবি দল -মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক—আইজিপি ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট

শেষ রাতে ফাঁকা রাজধানীতে তৎপর ছিনতাইকারীরা

  • প্রকাশিত: শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৩৮০ বার পড়া হয়েছে

শেষ রাতে ফাঁকা রাজধানীতে তৎপর ছিনতাইকারীরা

নিউজ ডেস্ক আদালত বার্তা :০১ জুলাই ২০২৩
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাতের ঢাকার শেষ ভাগের সময়টাকে ছিনতাইকারীরা বেছে নিতে চায়। এমনিতেও রাতে ঢাকা শহর ফাঁকা হয়ে যায়। রাত ২টার পর রাস্তা আরও অনেক ফাঁকা হয়ে যায়। এ সময়ে ছিনতাইকারীরা তৎপর হয়। আমরা বিষয়গুলো নিয়ে কাজ করছি।
শনিবার (০১ জুলাই) সকালে গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের হলি আর্টিজানে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নগর পুলিশের প্রধান বলেন, আরো কীভাবে আমাদের পুলিশিং বাড়ানো যায় সে বিষয় নিয়ে আমরা কাজ করছি। যেসব ছিনতাইকারী শেষ রাতের দিকে ছিনতাই করার সময় হিসেবে বেছে নেয়, আশা করছি তারা আর সেটা পারবে না।

তিনি আরো বলেন, গতকাল যে ঘটনাটা ঘটেছে ( ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত) সেটা নিয়ে কাজ করছি। জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।খন্দকার গোলাম ফারুক বলেন, জঙ্গিবাদ দেশে নিয়ন্ত্রণে আছে। হলি আর্টিজানের মতো হামলার সক্ষমতা এখন আর নেই জঙ্গিদের।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট