বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Title :
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযানের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী ক্রসফায়ার’ বন্ধ, অপরাধ দমনে বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশনের প্রস্তাব পুলিশের বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী”: এক অনন্য ঐতিহাসিক ও রাজনৈতিক দলিলের বিচার-বিশ্লেষণ বাংলাদেশের শাসনব্যবস্থায় প্রাতিষ্ঠানিক সংকট ও নৈতিক দ্বন্দ্ব: একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন বিমানবন্দরে ইমিগ্রেশন হয়রানি: বৈধ যাত্রীদের বাধা দেওয়ায় হাইকোর্টের কড়া রুল ও নির্দেশনা রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছাড়াই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা: আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ প্রকাশকদের তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান সংশোধন কমিটির সভাপতি জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর খালাস পাওয়ার পরও ৮ বছর কারাগারে: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

সিইসিকে আরএফইডি’র স্মারকলিপি  সংশোধন না করলে বিদ্যমান নীতিমালায় নির্বাচন কাভার করবে না সাংবাদিকরা

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩৯৪ বার পড়া হয়েছে

সিইসিকে আরএফইডি’র স্মারকলিপি 

সংশোধন না করলে বিদ্যমান নীতিমালায় নির্বাচন কাভার করবে না সাংবাদিকরা

নিউজ ডেস্ক আদালত বার্তা : ০৬ আগস্ট ২০২৫

সিইসিকে আরএফইডি’র স্মারকলিপি 

রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) ২০২৫ সালের নির্বাচন কমিশনের প্রণীত সাংবাদিকদের জন্য নীতিমালাকে স্বাধীন সাংবাদিকতা, তথ্য অধিকার এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থী আখ্যায়িত করে তা অবিলম্বে স্থগিত ও সংশোধনের জোর দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনকে স্মারকলিপি প্রদান করেন। 

বুধবার ( ৬ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনে সিইসিকে স্মারকলিপি প্রদান করেন করেন আরএফইডির সভাপতি কাজী জেবেল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ সংগঠনটির নেতৃবৃন্দ। 

এর আগে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক জরুরি মতবিনিময় সভায় আরএফইডি’র নির্বাহী কমিটি, সাধারণ সদস্য এবং নির্বাচন কমিশনে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ সাংবাদিকরা সর্বসম্মতভাবে সিইসওকে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নেন।

সভায় বক্তারা বলেন, এই নীতিমালার ফলে সাংবাদিকদের নির্বাচনি পর্যবেক্ষণে অংশগ্রহণ কঠিন হয়ে পড়বে।  

আরএফইডি’র পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর দেওয়া স্মারকলিপিতে মূলত চারটি বিষয় তুলে ধরা হয়:

১. নীতিমালার প্রণয়নে গণমাধ্যম পেশাজীবীদের সঙ্গে কোনো আলোচনা হয়নি;

২. ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশে সময় ও সংখ্যা সীমাবদ্ধতাসহ বাস্তববিচ্যুত শর্ত আরোপ করা হয়েছে;

৩. সাক্ষাৎকার ও সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে;

৪. সাংবাদিকদের নিরাপত্তা উপেক্ষা করে একতরফাভাবে শাস্তিমূলক ধারা রাখা হয়েছে।

মতবিনিময় সভায় আরএফইডির সভাপতি ও যুগান্তরের বিষেশ প্রতিনিধি কাজী জেবেল বলেন, এই নীতিমালা স্থগিতের জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। এছাড়া ১৫ দিনের মধ্যে এই নীতিমালা সংশোধনের আল্টিমেটাম দিয়ে বলেন, বিদ্যমান নীতিমালায় সাংবাদিকরা আগামী সংসদ নির্বাচনের কাভারেজ করবে না।

মতবিনিময় সভায় অংশ করা করা সিনিয়র সাংবাদিকরা বলেন, নির্বাচন পর্যবেক্ষক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করে একটি বাস্তবমুখী, স্বাধীন ও সাংবাদিকবান্ধব নীতিমালা প্রণয়ন করা হোক। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে সংগঠন পরবর্তী কর্মসূচি গ্রহণ করবে।
 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট