শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Title :
বিরোধীদল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়: মির্জা ফখরুল অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সুখবর দিল ইতালি। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় ঐতিহাসিক রায় Pentagon Papers মামলায় যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত আদালত প্রাঙ্গণে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক স্থাপনা নিরাপত্তা নিয়ে উদ্বেগ ভিসা না দিয়ে অর্থ আত্মসাৎ, ৪ আসামি রিমান্ডে ডিবি কর্মকর্তা নাজমুলসহ ৪ জনকে আদালতে হাজিরের নির্দেশ। তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বিচারপতি আশফাকুল ইসলামের বিদায়ী ভাষণে বলেন — “বিচারকের পদ থেকে অবসর নেওয়া যায়, কিন্তু ন্যায়বিচারের আদর্শ থেকে নয়।” শর্টকাটের প্রজন্ম নাকি সংগ্রামের ভবিষ্যৎ? বর্তমান শিক্ষাব্যবস্থার বাস্তবতা ও চ্যালেঞ্জ মাসে গড়ে দুই মামলা নিস্পত্তির লক্ষ্য নির্ধারণ কর মামলায় বিকল্প বিরোধ নিষ্পত্তিতে ঝুঁকছে এনবিআর

ব্যালন ডি’অর স্বপ্নের দলের মনোনয়নে রাইট উইংয়ে মেসি, লেফটে রোনালদো

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ১২৩০ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের কারণে ২০২০ সালে মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর পুরস্কার দিতে পারেনি ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। তবে ব্যালন ডি’অরের স্বপ্নের দলের নতুন এক প্রকল্পে নেমেছে কর্তৃপক্ষ।

যেখানে ইতোমধ্যে প্রতিটি বিভাগ থেকে ১০ জন ফুটবলার মনোনয়ন পেয়েছেন।

এরই লক্ষ্যে আক্রমণভাগের তিন ক্যাটাগরিতে ৩০ জন ফুটবলার মনোনয়ন পেয়েছেন। যেখানে রাইট উইংয়ে প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন সময়ের সেরা তারকা লিওনেল মেসি। আর লেফট উইংয়ে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেন্টার ফরোয়ার্ডের মূল স্ট্রাইকারের ভূমিকায় অন্য অনেকের সঙ্গে জায়গা করে নিয়েছেন রোনালদো নাজারিও।

ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি ক্যাটাগরি থেকে একজন করে ফুটবলার বেছে নেবে ফ্রান্স ফুটবল। আগামী ১৭ ডিসেম্বর এই স্বপ্নে একাদশটি ঘোষণা করা হবে।

নিচের আক্রমণভাগের তিন ক্যাটাগরির মনোনয়নপ্রাপ্তদের নাম দেওয়া হলো:

রাইট উইং: বেকহ্যাম, জাইরজিনহো, বেস্ট, কিগান, ইতো, ম্যাথিউস, ফিগো, মেসি, গ্যারিঞ্চা, রোবেন।

লেফট উইং: ব্লোকহিনে, রিভালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, রিভেলিনো, দাজিস, রোনালদিনহো, গিগস, রুম্মেনিগ্গস, অঁরি, স্তোইছকভ।

সেন্টার ফরোয়ার্ড: বার্গক্যাম্প, গার্ড মুলার, ক্রুইফ, রোমারিও, ডালগ্লিশ, রোনালদো নাজারিও, ইউসেবিও, ফন বাস্তেন, কোচিস, জর্জ ইউয়া।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews