বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Title :
ধানমন্ডির ফুটপাতে বয়স্ক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর ভাইরাল ভিডিওর ঘটনায় যুবক আটক পরকালের জীবনে বিশ্বাসে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৯৮.৮ শতাংশ মানুষের বিশ্বাস মানবতাবিরোধী অপরাধে ১০ বছরের সাজা বাতিল চেয়ে আপিল করলেন হাসানুল হক ইনু চাকরিতে অর্জিত অধিকার ও পদোন্নতির যোগ্যতা নতুন বিধিতে বাতিল করা যাবে না: হাইকোর্ট ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ: আইনমন্ত্রী ছয় দশকে বদলে গেছে চারপাশ, রয়ে গেছে এরোপ্লেন মসজিদের ঐতিহ্য গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের নির্দেশ হাইকোর্টের কারাগারে বন্দি মায়ের সঙ্গে ৩০৩ শিশু: হাইকোর্টে প্রতিবেদন ​শিশুদের নিকটাত্মীয় বা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশ প্রমাণ ছাড়া শুধু পলাতক থাকলেই সাজা নয়: হাইকোর্ট সন্ত্রাসবিরোধী ও সাইবার আইনের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধে ১০ বছরের সাজা বাতিল চেয়ে আপিল করলেন হাসানুল হক ইনু

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধে ১০ বছরের সাজা বাতিল চেয়ে আপিল করলেন হাসানুল হক ইনু
আদালত বার্তা প্রতিবেদনঃ১৪ অক্টোবর ২০২৬
জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ নেতা হাসানুল হক ইনু।
বুধবার (১৪ অক্টোবর) তিনি নিজে এ আপিল দায়ের করেন বলে জানা গেছে।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ ইনুকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের পর সাজা আরও কঠোর করে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে আপিল করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
প্রসিকিউশনের অভিযোগ, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার সঙ্গে হাসানুল হক ইনু একমত ছিলেন। আন্দোলন দমনের প্রক্রিয়ায় হত্যাকাণ্ডে উসকানি দেওয়া এবং ষড়যন্ত্রে সম্পৃক্ততার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংঘটিত অপরাধের গুরুত্ব ও সংশ্লিষ্টতার তুলনায় ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ড পর্যাপ্ত নয়। এ কারণে তার সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন করা হয়েছে।
অন্যদিকে হাসানুল হক ইনুর আইনজীবীরা এসব অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তাদের দাবি, কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে ইনুর কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা ছিল না। মামলায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ ও দায় প্রমাণিত হয়নি বলেও তারা যুক্তি দিয়েছেন।
আইনজীবীদের পক্ষ থেকে আপিল বিভাগে দায়ের করা আবেদনে ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায় বাতিল করে তাকে সম্পূর্ণ খালাস দেওয়ার আবেদন জানানো হয়েছে।
এখন আপিল বিভাগে দায়ের করা এই আপিলের পরবর্তী আইনগত কার্যক্রম ও শুনানির তারিখ নির্ধারণের বিষয়টি আদালতের আদেশের ওপর নির্ভর করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট