বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
Title :
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি  সাংবাদিকতার পেশায় আইনি জ্ঞান ও পেশাগত দায়বদ্ধতা: সত্য অনুসন্ধানের অপরিহার্য ভিত্তি এমপি নজরুল ইসলামের আপত্তিকর ভিডিও নিয়ে, অবশেষে যে সিদ্ধান্ত নিলো জামায়াত আইনজীবীদের দায়বদ্ধতা নিয়ে প্রধান বিচারপতির কঠোর উদ্বেগ বিচারকের সই-সিল জাল : আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান আয়কর নিরীক্ষায় পড়লে কী করবেন? ১০ প্রশ্নের উত্তর সংস্কৃতি কি নিরপেক্ষ থাকতে পারে—নাকি অনিবার্যভাবে মতাদর্শের বাহন? রাজনীতিঅবৈধ আদেশে হয়েছিল গণভোট, সাংবিধানিক ছিল না : স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তিতে বীরাঙ্গনাদের তথ্য চেয়েছে সরকার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ১০৭৯ বার পড়া হয়েছে

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আল-শামসসহ অন্যান্য সহযোগীদের হাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আবেদন আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে আবেদন জমা দিতে বলা হয়েছে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র (এনআইডি/যুদ্ধকালীন কমান্ডারের প্রতিবেদন/স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রতিবেদন, যদি থাকে) জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা নির্বাহী অফিসাররা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির মতামতসহ তা সরাসরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করবেন।

এছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, গবেষক, নারী সংগঠন, এনজিও’র কাছে নারী বীর মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) সম্পর্কে তথ্য থাকলে তা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে দিয়ে গেজেটভুক্তির কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews