বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Title :
মামলার ডকেট সংরক্ষণে নতুন নীতিমালা: কোর্ট পুলিশের হাতে যাচ্ছে দায়িত্ব বিচার বিভাগ, আইনশৃঙ্খলা ও রাষ্ট্রীয় জবাবদিহি ও বর্তমান প্রেক্ষাপটে করদাতাদের সতর্ক করে এনবিআরের চার নির্দেশনা  সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন গণঅভ্যুত্থান: আসামি পুলিশ ও বিজিবি সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে রিট আবেদন পরীক্ষা নাকি অগ্নিপরীক্ষা—এইচএসসি প্রশ্নপত্রে বিতর্ক বরিশালে সংক্ষিপ্ত বিচারে বাড়ছে জনআস্থা: মাত্র ১ মাসে ১৬৭ মামলায় ৪৫৭ অপরাধীর কারাদণ্ড। সাংস্কৃতিক অঙ্গনের পুনরুত্থান: প্রতিবাদের ভাষায় নতুন জাগরণ ইতিহাসের পৃষ্ঠায় অমর নেতৃত্ব: খামেনি–খোমিনীর উত্তরাধিকার ও জনসমর্থনের প্রতিচ্ছবি এআই-নির্ভর ভুয়া ভিডিও ও ফেক নিউজ রুখতে আইন সংশোধনের দাবি— অ্যাটর্নি জেনারেল

গণভবনে চলছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৯৫৫ বার পড়া হয়েছে

গণভবনে চলছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা
নিজস্ব প্রতিবেদক,আদালত বার্তা
আপডেট : ২৮ অক্টোবর ২০২২,


বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা শুরু হয়েছে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বিকাল সাড়ে চারটায় বসে বৈঠক।

বৈঠকে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা।


জানা গেছে, বৈঠকে এক ডজন এজেন্ট নিয়ে আলোচনা করা হবে। মেয়াদোত্তীর্ণ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সম্মেলন তারিখ ঠিক করা হবে। একই সঙ্গে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের তারিখও ঠিক করা হবে।

এছাড়া বর্তমানে বিএনপির সমাবেশ ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে রাখতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে দলের এক কেন্দ্রীয় সদস্য জানান, বৈঠকের লিখিত এজেন্ডা মূলত ১১টি। এর মধ্যে রয়েছে শোক প্রস্তাব পাঠ, ৩ নভেম্বর জেল হত্যা দিবস, ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস, ২৭ নভেম্বর শহীদ ডা. মিলন দিবস, ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল-২০২২, দেশের আর্থসামাজিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং বিবিধ।


আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews