বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Title :
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বিচারপতি আশফাকুল ইসলামের বিদায়ী ভাষণে বলেন — “বিচারকের পদ থেকে অবসর নেওয়া যায়, কিন্তু ন্যায়বিচারের আদর্শ থেকে নয়।” শর্টকাটের প্রজন্ম নাকি সংগ্রামের ভবিষ্যৎ? বর্তমান শিক্ষাব্যবস্থার বাস্তবতা ও চ্যালেঞ্জ মাসে গড়ে দুই মামলা নিস্পত্তির লক্ষ্য নির্ধারণ কর মামলায় বিকল্প বিরোধ নিষ্পত্তিতে ঝুঁকছে এনবিআর দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টের রুল চট্টগ্রামে দাফনের মাটিটুকুও গিলে খেয়েছে বন্যা পানিতে ভাসছে অবুঝ শিশু থেকে গবাদিপশু নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা: বাস্তবতার স্বীকারোক্তি, নাকি প্রশাসনিক ব্যর্থতার গ্রহণযোগ্যতা? বিক্ষোভে উত্তাল নেপাল, তোপের মুখে বালেন্দ্র শাহ UD Case মানেই হত্যা নয়: অপমৃত্যুর রহস্য উদঘাটনে আইনের প্রাথমিক অনুসন্ধান প্রক্রিয়া

চাঁদপুর পৌরসভার মেয়র হলেন নৌকার জিল্লুর রহমান

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ১০৮৮ বার পড়া হয়েছে
জিল্লুর রহমান জুয়েল

চাঁদপুর: চাঁদপুর পৌরসভা নির্বাচনে ৩১ হাজার ২১২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকে মো. জিল্লুর রহমান জুয়েল।

শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৫২ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন চাঁদপুর জেলা নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী মো. জিল্লুর রহমান নৌকা প্রতীকে পেয়েছে ৩৪ হাজার ৮২৫ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি পেয়েছেন তিন হাজার ৬১৩ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাকা প্রতীকে মেয়র প্রার্থী মামুনুর রশিদ বেলাল পেয়েছেন এক হাজার ২৩৩ ভোট।

উল্লেখ্য, পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন তিনজন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলেন ৫০ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলেন ১৪ জন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সব কাউন্সিলরই বিজয়ী হয়েছেন। নির্বাচনে ভোটার সংখ্যার মধ্যে পুরুষ ৫৮ হাজার ১৪৪ জন। নারী ভোটার ৫৮ হাজার ৩৪৩ জন। সর্বমোট ভোটার সংখ্যা এক লাখ ১৬ হাজার ৪৮৭ জন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews