বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Title :
ধানমন্ডির ফুটপাতে বয়স্ক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর ভাইরাল ভিডিওর ঘটনায় যুবক আটক পরকালের জীবনে বিশ্বাসে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৯৮.৮ শতাংশ মানুষের বিশ্বাস মানবতাবিরোধী অপরাধে ১০ বছরের সাজা বাতিল চেয়ে আপিল করলেন হাসানুল হক ইনু চাকরিতে অর্জিত অধিকার ও পদোন্নতির যোগ্যতা নতুন বিধিতে বাতিল করা যাবে না: হাইকোর্ট ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ: আইনমন্ত্রী ছয় দশকে বদলে গেছে চারপাশ, রয়ে গেছে এরোপ্লেন মসজিদের ঐতিহ্য গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের নির্দেশ হাইকোর্টের কারাগারে বন্দি মায়ের সঙ্গে ৩০৩ শিশু: হাইকোর্টে প্রতিবেদন ​শিশুদের নিকটাত্মীয় বা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশ প্রমাণ ছাড়া শুধু পলাতক থাকলেই সাজা নয়: হাইকোর্ট সন্ত্রাসবিরোধী ও সাইবার আইনের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

মধ্যবর্তী কিংবা ফ্রেশ নির্বাচনের কোনো সুযোগ নেই : ওবায়দুল কাদের

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ১১৫৯ বার পড়া হয়েছে
রাজধানীতে নিজ বাসভবনে আজ সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাম্প্রতিক উপনির্বাচন নিয়ে বিএনপি নেতারা সুনির্দিষ্ট নয়, বরাবরের মতো ঢালাও অভিযোগ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘মধ্যবর্তী নয়, সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে।’ আজ সোমবার সকালে রাজধানীতে তাঁর বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গত শনিবার অনুষ্ঠিত ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে এবং গত ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচনে জয় পান আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। আর উপনির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে এর প্রতিবাদে আজ দেশজুড়ে বিক্ষাভ কর্মসূচির ডাক দেয় বিএনপি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রতিক উপনির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুড়েই যাচ্ছে। স্পষ্ট কোনো অভিযোগ নয়, বরাবরের মতো ঢালাও অভিযোগ করেই যাচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের গণমাধ্যম এখন স্বাধীন। মানুষের হাতে হাতে মোবাইল। অনিয়ম করে লুকানোর সুযোগ এখন আর নেই। জনঘনিষ্ঠ কোনো ইস্যুতে না গিয়ে বিরোধিতার খাতিরে বিরোধিতাই এখন বিএনপির বহুল চর্চিত একমাত্র হাতিয়ার। আসলে বিএনপি কী চায়, তারা নিজেরাও জানে না।’

এ সময় মধ্যবর্তী নির্বাচন দিতে বিএনপি নেতাদের দাবিও উড়িয়ে দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তাদের রাজনীতি এখন বহুদূর থেকে ইথারে ভেসে আসে। জনগণের চোখের ভাষা, মনের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা।

সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে, মধ্যবর্তী নির্বাচন কিংবা ফ্রেশ নির্বাচনের কোনো সুযোগ নেই। বিএনপি বারবার ব্যর্থ হচ্ছে নেতিবাচক রাজনীতির কারণে। জনগণ কেন তাদের ভোট দেবে? কী অর্জন তাদের?’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আর বিএনপির কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হবে না। তবে জনগণের দুর্ভোগ বা অস্থিরতা সৃষ্টি করলে আওয়ামী লীগ তা প্রতিহত করবে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট