শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
Title :
ঢাকা-কক্সবাজার রেলপথের তিন বছর: বদলে গেছে পর্যটন ও যোগাযোগের চিত্র সফটওয়্যার জটিলতায় লক হয়ে আছে ৩৫ হাজার নাগরিকের এনআইডি ২০২৫ সালের আগে নির্মিত অবৈধ ভবনকে শর্তসাপেক্ষে বৈধতা দেবে রাজউক: চূড়ান্ত হলো বিধিমালার খসড়া “শুধু সরকারি প্রয়োজনের দাবি দেখিয়ে নিবন্ধিত ইজারা বাতিল বৈধ নয়” ২০২৬ থেকে ২০৩০: সহকারী AI থেকে স্বয়ংক্রিয় এজেন্ট—বদলে যাচ্ছে প্রযুক্তির ভবিষ্যৎ হেফাজতে মৃত্যু, গণপিটুনি ও নির্বিচার গ্রেপ্তার: মানবাধিকার পরিস্থিতি নিয়ে ডিআরপিডব্লিউর গভীর উদ্বেগ হাসিনার প্রত্যর্পণ ও পাসপোর্ট ইস্যু: ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণের নতুন মেরুকরণ ১২ বছরেও ওয়ারিশদের পক্ষভুক্ত না করায় হাইকোর্টে সিভিল রিভিশন অবসিত পুলিশ সদর দপ্তরে রুদ্ধদ্বার বৈঠকে উত্তেজনা: বেআইনি আটকের মৌখিক নির্দেশ মানতে অস্বীকৃতি শীর্ষ কর্মকর্তাদের আইন কী, আইন কোথায় এবং আইন কীভাবে পড়তে হয়?

তেজগাঁওয়ে জমি পেয়েছি, ট্রাক স্ট্যান্ড শিগগিরই : মেয়র আতিক

  • প্রকাশিত: বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৮২৬ বার পড়া হয়েছে

তেজগাঁওয়ে জমি পেয়েছি, ট্রাক স্ট্যান্ড শিগগিরই : মেয়র আতিক
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৯ জুন ২০২৪
তেজগাঁওয়ে রাস্তা দখল করে যত্রতত্র ট্রাক রাখা বন্ধ করতে সেখানে একটি ‘আধুনিক’ ট্রাক স্ট্যান্ড নির্মাণের কথা আবারও বললেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

বুধবার (১৯ জুন) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ বিষয়ে কথা বলেন।

এ দিন ‘ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী পরিদর্শন ও আলোচনা সভায় যোগ দিতে আওয়ামী লীগ কার্যালয়ে আসেন আতিকুল ইসলাম।

তেজগাঁওয়ে বিটিসিএল এবং গৃহায়ণ কর্তৃপক্ষের প্রায় ১৫ বিঘা জমি উত্তর সিটিকে দেওয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, আমরা দ্রুতই সেখানে একটি আধুনিক ট্রাক স্ট্যান্ড নির্মাণ করব। তেজগাঁওয়ে রাস্তা দখল করে যত্রতত্র ট্রাক রাখা স্থায়ীভাবে বন্ধ হবে।

সাতরাস্তা থেকে রেলক্রসিং হয়ে কারওয়ান বাজার, ফার্মগেট ও তেজগাঁও রেলস্টেশনের সংযোগকারী এ সড়ক দীর্ঘদিন ট্রাক স্ট্যান্ড হিসেবে বেদখল হয়েছিল। আনিসুল হক মেয়র হওয়ার পর সড়কটি দখলমুক্ত করেন। সে সময় ট্রাক শ্রমিকরা সিটি করপোরেশন কর্মীদের সঙ্গে সংঘাতেও জড়িয়েছিল। পরে ধীরে ধীরে পুরোনো চেহারাতেই ফিরতে থাকে সড়কটি। আতিকুল ইসলাম মেয়র হওয়ার পর কয়েক দফা চেষ্টা করেও সেখানে শৃঙ্খলা আনতে পারেননি।

সে প্রসঙ্গ ধরে ডিএসসিসি মেয়র বলেন, তেজগাঁও এলাকায় বিপুল সংখ্যক ট্রাক রাস্তা দখল করে রাখে। আমি এলে চলে যায়, আমি চলে গেলে আবার আসে। অনেকটা টম অ্যান্ড জেরির মতো। এই সমস্যা সমাধানের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ইতোমধ্যে জমি পেয়েছি।

তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে খালি জায়গায় আমরা শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থাসহ সুন্দর গণপরিসর করে দিচ্ছি। সেখানে তথ্য ও সংবাদ চিত্রের উন্মুক্ত প্রদর্শনীর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। ছবি ও তথ্য সেই সঠিক ইতিহাসের কথা বলবে।

মেয়র বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধুর ইতিহাস থাকবে। লাল-সবুজের পতাকা অর্জনের জন্য বঙ্গবন্ধু এবং তার পরিবারের যে ত্যাগ ও সংগ্রাম সেটিই বাংলাদেশের প্রকৃত ইতিহাস। বঙ্গবন্ধুর ত্যাগ ও সংগ্রামের ইতিহাস একদিনের নয়। দীর্ঘ সময় তিনি দেশের জন্য সংগ্রাম করেছেন, জেল খেটেছেন। বঙ্গবন্ধু ভাষা আন্দোলন থেকে শুরু করে ছয় দফা, ৭ মার্চের ভাষণ, স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়ে ধাপে ধাপে দেশকে স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুর মতো মহান নেতা ছিলেন বলেই আজকে বাংলাদেশ স্বাধীন। এই সত্য ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে।

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঐতিহাসিক ছয়-দফা দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা হয়। মেয়র আতিকুল ইসলাম পুরো প্রদর্শনী ঘুরে দেখেন।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, সাকুর হোসেন সাকু, হাবিবুর রহমান হাবিব এবং দপ্তর সম্পাদক আরমান হোসেন অপু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট