বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা নয়, জনগণের আস্থাই সবচেয়ে বড় শক্তি অতীতের শিক্ষা, বর্তমানের বাস্তবতা ও ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির পথরেখা যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমানোর পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের। অবশেষে বৈধতা পাচ্ছে নিয়ম না মেনে অবৈধভাবে নির্মিত ঢাকা জেলা পরিষদের ২০ তলা ভবন। রাষ্ট্রের চাকা ঘুরুক, কিন্তু মানুষ যেন তার নিচে না পড়ে ঢাকায় সব বদলে গেলেও নাবিস্কো মোড়ের বিস্কুটের সেই ঘ্রাণটা আজও বদলায়নি তেজগাঁওয়ের শিল্প-ঐতিহ্য, নাগরিক স্মৃতি ও একটি পরিচিত মোড়ের গল্প শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে অনিশ্চিত তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নারী চালক-কন্ডাক্টর দিয়ে চলবেআজ চালু হচ্ছে ‘পিংক বাস’, যেসব রুটে মিলবে সেবা মামলা জট নিরসনে প্রশংসনীয় উদ্যোগ ১২ কার্যদিবসে হাইকোর্টে ৬২ হাজার ৬৩৭ পুরাতন মামলা নিষ্পত্তি দুদক চেয়ারম্যান হলেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ওবায়দুল কাদেরসহ ৭ নেতার রায় যেকোনো দিন জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলা

  • প্রকাশিত: বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৩০ বার পড়া হয়েছে

জাতিসংঘের বাংলা ফন্ট ইউনিকোডে

ডেস্ক নিউজ আদালত বার্তা ঃ ২২ফেব্রুয়ারি ২০২৩

এর আগে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি জাতিসংঘ বাংলা ফন্টের একটি সংস্করণ প্রকাশ করেছিল। তবে সেটি ইউনিকোড না হওয়ায় অনলাইনে ব্যবহার করা যেত না।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) নিজেদের ইউএন বাংলা ফন্টের ইউনিকোড সংস্করণ প্রকাশ করেছে।

ইন্টারনেটে বাংলা ব্যবহারে বৈচিত্র্য আনতে প্রকাশিত ‘ইউএন বাংলা’ ফন্টের এই সাতটি ইউনিকোড সংস্করণ ইউএনডিপি বাংলাদেশের ওয়েবসাইট তেকে ডাউনলোডও করা যাচ্ছে।

মঙ্গলবার ইউএনডিপির ঢাকা অফিসে এক অনুষ্ঠানে এই ইউনিকোড বাংলা ফন্ট উন্মুক্ত করেন বাংলাদেশে ইউএনডিপির আবাসিক দূত স্টিফেন লিলার এবং শুভেচ্ছাদূত জয়া আহসান।

ইউএনডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,ইন্টারনেটে বাংলা ভাষার ব্যবহার সহজ করতে এবং প্রবেশগম্যতা বাড়াতে নতুন ফন্ট প্রকাশের এই উদ্যোগ।

এর আগে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি জাতিসংঘ বাংলা ফন্টের একটি সংস্করণ প্রকাশ করেছিল। তবে সেটি ইউনিকোড না হওয়ায় অনলাইনে ব্যবহার করা যেত না।

ইউএনডিপির আবাসিক দূত স্টিফেন লিলার বলেন, “বাংলা ভাষাকে সম্মান জানাতে আমরা ২০২০ সালে বাংলা ফন্ট প্রকাশ করেছিলাম। ইন্টারনেটে এখন বাংলার ব্যবহার বাড়ছে। তাই আমরা সবার জন্য এর একটি ইউনিকোড ভার্সন প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। আমার প্রত্যাশা এই ফন্টগুলো ইন্টারনেটে বাংলা লেখায় নতুন ভিত্তি উন্মোচন করবে।”

তিনি বলেন, “যারা মোবাইলে বা কম্পিউটারে বাংলা লেখেন, তারা এখন আরও বৈচিত্র্যা উপভোগ করতে পারবেন।”

ইউএনডিপির শুভেচ্ছাদূত জয়া আহসান বলেন, “আমরা যারা ইন্টারনেটে বাংলা লিখি, তাদের জন্য এটি খুবই আশাব্যঞ্জক খবর। মাতৃভাষা দিবসে ইউএনডিপির এই উদ্যোগের অংশ হতে পেরে আমি খুবই খুশি।”

এই ফন্ট ব্যবহার করে শিগগিরই ইউএনডিপির বাংলা ওয়েবসাইট প্রকাশ করা হবে বলে ইউএনডিপি বাংলাদেশের হেড অফ কমিউনিকেশন্স মো. আব্দুল কাইয়ুম জানান।

ইউএন বাংলা ফন্টের নকশাকার মহিবুবুর রহমান রাজন বলেন, “আসলে আমাদের প্রিয় বাংলা বর্ণমালায় মাত্রা যুক্তাক্ষরসহ সব মিলিয়ে বৈচিত্র্য অনেক বেশি, তাই বাংলা বর্ণমালা নিয়ে কাজ করার সুযোগটাও বেশি । ইউএন বাংলা ফন্টটির মত এত ভিন্নতা খুব বেশি আর নেই।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট